• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ রাত ১০:০০:২৯ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে অভিযান চালিয়ে ৫ কোটি টাকার সম্পত্তি উদ্ধার

১৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২৯:৫৬

কালিয়াকৈরে অভিযান চালিয়ে ৫ কোটি টাকার সম্পত্তি উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় শামসুদ্দিন স্পিনিং মিলস সংলগ্ন সরকারি জায়গায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

১৫ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় পরিচালিত এ অভিযানে প্রায় ৫ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করা হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

Ad
Ad

দীর্ঘদিন ধরে সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ ও ব্যবহার করা হচ্ছিল এমন অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালিত হয়।

Ad

অভিযানকালে নেতৃত্ব দেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

প্রশাসন জানায়, সরকারি সম্পত্তি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ফকরুল হোসাইন বলেন, ‘সরকারি সম্পত্তি রক্ষা করা আমাদের দায়িত্ব। কোনোভাবেই সরকারি জমি দখল করে রাখার সুযোগ দেওয়া হবে না।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত
রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত
২০ মার্চ ২০২৬ রাত ০৯:১১:৫১









Follow Us