• ঢাকা
  • |
  • রবিবার ৩রা ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:০৩:৩৬ (15-Feb-2026)
  • - ৩৩° সে:

জনতার ভালোবাসায় সিক্ত নবনির্বাচিত এমপি মো. শাহজাহান

১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:১৩:০৬

জনতার ভালোবাসায় সিক্ত নবনির্বাচিত এমপি মো. শাহজাহান

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালী সদর-সুবর্ণচর (নোয়াখালী-৪) আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন মো. শাহজাহান। প্রতিদ্বন্দ্বী ইসহাক খন্দকারের ১,৪৮,৯৮৯ ভোটের বিপরীতে মো. শাহজাহান ২,১৯,১৮২ ভোট পান, ফলে ব্যবধান দাঁড়ায় ৭০,১৯৩ ভোট।

Ad

বিজয়ের পর তিনি তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘এই বিজয় আমার একার নয়, এটি নোয়াখালী সদর-সুবর্ণচরের জনগণের বিজয়। আপনাদের ভালোবাসা, সমর্থন ও পরিশ্রমই আমাকে এই জয় এনে দিয়েছে।’

Ad
Ad

মো. শাহজাহান আরও জানান, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সকলকে সাথে নিয়ে কাজ করবেন। তিনি এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে দৃশ্যমান পরিবর্তন আনার এবং দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন।

জয়ের উচ্ছ্বাসে মুখর সেই মুহূর্তে প্রবীণ রাজনৈতিক অভিভাবকের হাত থেকে নেতা-কর্মী ও সাধারণ মানুষরা মিষ্টি গ্রহণ করে আনন্দ ভাগাভাগি করেন।

এসময় উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের এ্যাসিস্ট্যানট অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার পারভীন কাওসার মুন্নী, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, জেলা যুবদল সভাপতি মঞ্জুরুল আজীম সুমন, জেলা যুবদল সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, এশিয়ান টিভির ডেপুটি ম্যানেজার মাহমুদুন নবী (জনি), কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শাহ্ আব্দুল্লাহ্ আল বাকী, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম রিজভী এবং সাবেক চেয়ারম্যান আবেদ হোসেন।

নোয়াখালী সদর-সুবর্ণচর আসনের জনগণ আশা করছেন, নবনির্বাচিত এই জনপ্রতিনিধির নেতৃত্বে এলাকার উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৫৬:৩২


গাজীপুর–১ আসনে ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
গাজীপুর–১ আসনে ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৫১:০৮



নেতাকর্মীদের যে বার্তা দিলেন জামায়াত আমির
নেতাকর্মীদের যে বার্তা দিলেন জামায়াত আমির
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:২৩:০৫



বার্সেলোনাকে টপকে লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ
বার্সেলোনাকে টপকে লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪৯:০৪

Follow Us