নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর হাতিয়ার বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। বুড়িরচর ইউনিয়নের আলাদি গ্রামের আলাদি বাজারে বিএনপির এই ভাঙচুর অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

১৩ ফেব্রুয়ারি শুক্রবার রাত নয়টার দিকে এনসিপির নেতা কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


বিএনপি নেতাদের অভিযোগ, গভীর রাতে একদল অজ্ঞাত ব্যক্তি কার্যালয়ে হামলা চালিয়ে দরজা-জানালা ভাঙচুর করে এবং আসবাবপত্র নষ্ট করে। এ সময় অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্রও ছড়িয়ে-ছিটিয়ে ফেলা হয়। ঘটনার পরপরই স্থানীয় নেতাকর্মীরা কার্যালয়ে এসে ক্ষয়ক্ষতির চিত্র দেখতে পান। রাতে এনসিপির বিজয় মিছিল থেকে এই হামলা করা হয়।
বুড়িরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন বলেন, এটি এনসিপির পরিকল্পিত হামলা। রাজনৈতিকভাবে আমাদের ভয় দেখাতেই এই ভাঙচুর করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
এ বিষয়ে উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক শামছুল তিব্রিজ বলেন, আমাদের কোন লোক এই ঘটনায় জড়িত নয়। আমরা কোনো সহিংসতা সমর্থন করি না। অন্যদিকে তারা বিভিন্ন জায়গায় এনপিপির কর্মীদের ওপর হামলা করছে।
হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, গত দুইদিন বেশ কয়েকটি জায়গায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে বিএনপি ও এনসিপি নেতা কর্মীরা পরস্পর জড়িত। বিএনপির অফিস ভাঙচুর-এর বিষয়টি কেউ আমাকে জানাননি। এই বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
এই দিকে ঘটনার পর এলাকায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী একাধিকবার এলাকায় টহল দিচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available