• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সকাল ০৯:১২:৩৩ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

সপরিবারে ভোট দিলেন নূরুল ইসলাম বুলবুল

১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:০০:১৭

সপরিবারে ভোট দিলেন নূরুল ইসলাম বুলবুল

মো. হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুল ইসলাম বুলবুল নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন।

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আঙ্গারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করেন।

Ad
Ad

এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবাইকে শান্তিপূর্ণভাবে ভোট প্রদানের আহ্বান জানান। তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন।

Ad

ভোট প্রদান শেষে সাংবাদিকদের নুরুল ইসলাম বুলবুল বলেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে এবং ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








মালয়েশিয়ায় শনিবার পবিত্র ঈদুল ফিতর
মালয়েশিয়ায় শনিবার পবিত্র ঈদুল ফিতর
১৯ মার্চ ২০২৬ রাত ০৮:০৮:৩০




Follow Us