• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৫৭:০৮ (11-Feb-2026)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে কঠোর নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

১১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:০৩:২৮

ঝিনাইদহে কঠোর নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

ঝিনাইদহ প্রতিনিধি: কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ঝিনাইদহ জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম।

Ad

১১ ফেব্রুয়ারি বুধবার দুপুরে জেলার ছয়টি উপজেলা পরিষদ চত্বর থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সব উপকরণ বুঝিয়ে দেওয়া হয়। পরে পুলিশি নিরাপত্তায় ব্যালট পেপার, ব্যালট বাক্স, অমোচনীয় কালি ও অন্যান্য সামগ্রী সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে পাঠানো হয়।

Ad
Ad

ঝিনাইদহ জেলায় চারটি সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ৫৮৮টি। এর মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংখ্যা ২৩৭টি। জেলায় মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৯৬ হাজার ৩৯৩ জন। চারটি আসনে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ জানান, অবাধ, সুষ্ঠু ও নিরাপদ ভোটগ্রহণ নিশ্চিত করতে জেলার ভোটকেন্দ্রগুলোতে প্রায় ১১ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে রয়েছেন ৭ হাজার ৬৪৪ জন আনসার সদস্য, ১ হাজার ৬৪৪ জন পুলিশ সদস্য, ১ হাজার ২৯ জন সেনাবাহিনীর সদস্য, র‌্যাবের ৪৮ জন সদস্য এবং বিজিবির ২২২ জন সদস্য।

এছাড়া ১২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একাধিক ভ্রাম্যমাণ স্ট্রাইকিং ফোর্স মাঠে দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গাজীপুর–১ আসনের নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু
গাজীপুর–১ আসনের নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু
১১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৪০:০৬

উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন
উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন
১১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩২:২৬


যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন তারেক রহমান
যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২০:৪১



জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
১১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৮:১৫

ভাঙ্গায় বাস উল্টে নিহত ২, আহত অন্তত ১৫
ভাঙ্গায় বাস উল্টে নিহত ২, আহত অন্তত ১৫
১১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৫:৩১



Follow Us