• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে মাঘ ১৪৩২ রাত ১১:২৭:৪০ (10-Feb-2026)
  • - ৩৩° সে:

১২ ফেব্রুয়ারি সারাদেশে শান্তিপূর্ণ নির্বাচন হবে: হুমাম চৌধুরী

১০ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৩৫:৩৭

১২ ফেব্রুয়ারি সারাদেশে শান্তিপূর্ণ নির্বাচন হবে: হুমাম চৌধুরী
“চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের বিএনপির প্রার্থী হুমাম কাদের চৌধুরী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।”

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হুমাম কাদের চৌধুরী বলেছেন, ১২ ফেব্রুয়ারি সারাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদী।

Ad

১০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলের রাঙ্গুনিয়ার কাদেরনগর নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

Ad
Ad

হুমাম কাদের চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে জনগণ একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী মাঠে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে এবং তারা ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশ্বস্ত করেছে।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, কোনো গুজব বা কানকথায় বিভ্রান্ত না হয়ে সাহসের সঙ্গে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। একই সঙ্গে সব রাজনৈতিক দলকে ধৈর্য ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

দলীয় নেতা-কর্মীদের সতর্ক করে তিনি বলেন, অন্য কোনো দলের নেতাকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করা হলে তা সহ্য করা হবে না এবং জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে, যাতে সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ময়মনসিংহে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
১০ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৫৬:৪৫



অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রিজভী
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রিজভী
১০ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৩:০১





Follow Us