• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে মাঘ ১৪৩২ রাত ০৯:৫৭:১৭ (10-Feb-2026)
  • - ৩৩° সে:

পাবনায় নির্ধারিত সময়ের পরেও প্রচারণা, জামায়াত কর্মীকে জরিমানা

১০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩০

পাবনায় নির্ধারিত সময়ের পরেও প্রচারণা, জামায়াত কর্মীকে জরিমানা

স্টাফ রিপোর্টার, পাবনা: পাবনার ভাঙ্গুড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানোর অভিযোগে জামায়াত ইসলামের কর্মী বরাত হোসেনকে (২২) ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Ad

১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান উপজেলার সদর ইউনিয়নের চরভাঙ্গুড়া গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বরাত হোসেন ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

Ad
Ad

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের বিধিমোতাবেক আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটা থেকে সব রকম নির্বাচনী প্রচারণা বন্ধ থাকবে।

কিন্তু এই নিষেধ অমান্য করে বরাত হোসেন এদিন সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চরভাঙ্গুড়া গ্রামে জামায়াত ইসলামের প্রচারণা চালাচ্ছিলেন। প্রচারণার সময় তিনি প্রার্থীর ছবি ও মার্কাসহ ভোটার নম্বরের তালিকা ভোটারদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছিলেন।

প্রচারণার বিষয়ে স্থানীয় বাসিন্দারা প্রশাসনকে খবর দেয়। পরে প্রশাসন গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে জরিমানা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ময়মনসিংহে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
১০ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৫৬:৪৫



অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রিজভী
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রিজভী
১০ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৩:০১





Follow Us