• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:২১:২৬ (10-Feb-2026)
  • - ৩৩° সে:

বগুড়ায় বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২

১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:১৭:২৭

বগুড়ায় বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রামে ভোটে টাকা লেনদেনের অভিযোগ তুলে জামায়াতের কর্মীদের আটকে রাখার কারণে বিএনপি নেতাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন বিএনপির সভাপতিসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।

Ad

৯ ফেব্রুয়ারি সোমবার মধ্যরাত সাড়ে ১২টার দিকে উপজেলার পারশুন গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Ad
Ad

খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে ছুটে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, ওই সময় তারা গ্রামের আব্দুল আজিজের বাড়িতে বেশ কিছু লোকের সমাগম দেখতে পেয়ে সেখানে যান। তাদের দাবি, সেখানে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা বেলালসহ জামায়াতের কিছু নেতাকর্মী ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছিলেন।

এ সময় বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক লীগ নেতা বেলালসহ দুজনকে আটক করে স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানার বাড়িতে নিয়ে যান।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। এর মধ্যে জামায়াতের লোকজন সেখানে হামলা চালিয়ে বিএনপি নেতা মাসুদ রানা ও তার ভাইকে মারধর করে এবং বাড়িঘরে ভাঙচুর চালিয়ে আটক দুজনকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় মাসুদ রানার বাড়িসহ তিনটি বাড়ি ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। হামলায় মাসুদ রানা গুরুতর আহত হয়েছেন বলে তার স্বজনরা জানিয়েছেন।

এর আগে রাত সাড়ে ৯টায় উপজেলার ভুসকুর এলাকায় জুলাই আন্দোলনের যোদ্ধা আসাদুল্লাহ আল গালিবের ওপর হামলার ঘটনা ঘটে।

গালিব বলেন, রাতে তিনি জামায়াতের প্রার্থী পারভেজের নির্বাচনী কাজ শেষে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। ওই সময় বিএনপির মিছিল যাচ্ছিল। এ সময় মিছিল থেকে তার ওপর হামলা চালিয়ে মারধর করা হয়। হামলাকারীরা তাকে এর আগেও হুমকি দিয়েছিল ১২ তারিখের পর দেখে নেওয়ার।

বগুড়া-৪ আসনে জামায়াতের প্রার্থী মোস্তফা ফয়সাল পারভেজ দাবি করে বলেন, তাদের পক্ষ থেকে কোনো হামলা হয়নি। বরং বিএনপির লোকজন তাদের কর্মী গালিবকে মারধর করে আহত করেছে এবং আরও দুই কর্মীকে মিথ্যা অভিযোগে আটক রেখে নির্যাতন চালিয়েছে।

বগুড়া-৪ আসনে বিএনপি প্রার্থী মোশারফ হোসেন বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন বলেন, এ ঘটনায় এখনও কোনো পক্ষ মামলা করেনি। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৮:০০


বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ককটেল উদ্ধার
বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ককটেল উদ্ধার
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৫:২২


সিইসির সঙ্গে বৈঠকে বসছে বিএনপি
সিইসির সঙ্গে বৈঠকে বসছে বিএনপি
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৫:২৬




যে কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান
যে কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৪৫:৫৫


Follow Us