• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে মাঘ ১৪৩২ রাত ১২:২০:২২ (10-Feb-2026)
  • - ৩৩° সে:

রায়পুরায় ধানের শীষের সমর্থনে জনসমুদ্র

৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৫০:৩৭

রায়পুরায় ধানের শীষের সমর্থনে জনসমুদ্র

মাসুদ রানা বাবুল: ত্রয়োদশ সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের সমর্থনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

Ad

৯ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৩টায় রায়পুরা স্কুল মাঠে আয়োজিত এই সভা এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়।

Ad
Ad

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী ড. আব্দুল মঈন খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নয়নের ধারা বজায় রাখতে ধানের শীষের বিকল্প নেই।তিনি আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষকে বিজয়ী করার জন্য তৃণমূলের সকল নেতা-কর্মীর প্রতি উদাত্ত আহ্বান জানান।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন। রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এন জামান। রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, হাবিবুর রহমান ও নাজমুল হাসান মোহন। আলফাজ উদ্দিন মিঠু, সভাপতি, যুবদল ও আলতাফ হোসেন, রফিকুল আমিন রুহেল।

বিশেষ অতিথি ছিলেন প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের সহধর্মিনী শাপলা হক।

বিশাল এই জনসভায় রায়পুরার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতা-কর্মী ব্যানার ও ফেস্টুন নিয়ে সমবেত হন। বক্তারা নির্বাচনী প্রচারণায় সকল বাধা উপেক্ষা করে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য সাধারণ ভোটারদের উৎসাহিত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রায়পুরায় ধানের শীষের সমর্থনে জনসমুদ্র
রায়পুরায় ধানের শীষের সমর্থনে জনসমুদ্র
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৫০:৩৭


জেনে নিন তারকারা কে কোন এলাকার ভোটার
জেনে নিন তারকারা কে কোন এলাকার ভোটার
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৪:৩০






রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৫:৩৪


Follow Us