• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সকাল ১১:৩৬:৫৪ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

চট্টগ্রাম বন্দরের ধর্মঘট স্থগিতের ঘোষণা

৯ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩৩:০৩

চট্টগ্রাম বন্দরের ধর্মঘট স্থগিতের ঘোষণা

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বন্দরের লাগাতার ধর্মঘট সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। ৮ ফেব্রুয়ারি রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

Ad

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের দুই সমন্বয়ক মো. হুমায়ুন কবীর ও ইব্রাহীম খোকন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান মাসে পণ্য খালাস স্বাভাবিক রাখতে জনস্বার্থে ধর্মঘট কর্মসূচি সোমবার সকাল আটটা থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে।

Ad
Ad

তবে এ সময়ের মধ্যে বন্দর কর্মচারীদের গ্রেফতার, হয়রানিমূলক বদলি, সাময়িক বরখাস্তসহ পাঁচ দফা সমস্যার সমাধান না হলে ১৬ ফেব্রুয়ারি থেকে ফের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এর আগে, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেয়াসহ চার দফা দাবিতে রোববার সকাল আটটা থেকে অনির্দিষ্টকালের জন্য লাগাতার ধর্মঘট শুরু করেন বন্দর শ্রমিক-কর্মচারীরা। ধর্মঘটের ফলে বন্দরের পণ্য খালাস কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়, যা আমদানি-রফতানি বাণিজ্যে উদ্বেগ তৈরি করে।

এদিন বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার কোনো সম্ভাবনা নেই। তার এই বক্তব্যের পর আন্দোলনরত কর্মচারীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে।

তবে বন্দরের পক্ষ থেকে কিছু শাস্তিমূলক পদক্ষেপ নেয়ার অভিযোগ ওঠায় রোববার রাত নয়টার দিকে আন্দোলনকারীরা ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

পরে উদ্ভূত পরিস্থিতি ও সার্বিক বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা শেষে মধ্যরাতে কর্মসূচি স্থগিতের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









চট্টগ্রাম বন্দরের ধর্মঘট স্থগিতের ঘোষণা
চট্টগ্রাম বন্দরের ধর্মঘট স্থগিতের ঘোষণা
৯ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩৩:০৩



Follow Us