• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে মাঘ ১৪৩২ রাত ০৯:১৬:১১ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

বড়াইগ্রামে ব্র্যাক ব্যাংক–ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পে কৃষকদের প্রশিক্ষণ

৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৩৬

বড়াইগ্রামে ব্র্যাক ব্যাংক–ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পে কৃষকদের প্রশিক্ষণ

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ব্র্যাক ব্যাংক–ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণীদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

Ad

৭ ফেব্রুয়ারি শনিবার উপজেলার নগর ইউনিয়নের বাটরা-কুন্ডুপাড়া কৃষি উন্নয়ন সমিতির উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

Ad
Ad

প্রশিক্ষণ কর্মসূচিতে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার, ফসলের উৎপাদন বৃদ্ধির কৌশল, সহজ শর্তে কৃষিঋণ প্রাপ্তি, বাজার ব্যবস্থাপনা, পাশাপাশি বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গঠনের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সজীব আল মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। তিনি বলেন, কৃষককে কেন্দ্র করেই সরকারের সব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। মাঠপর্যায়ে কৃষিসেবা আরও সহজ ও কার্যকর করতে এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ব্র্যাক ব্যাংক পিএলসির সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বড়াইগ্রাম এই কর্মসূচি বাস্তবায়ন করে। অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে বাস্তবায়িত এ উদ্যোগ কৃষকদের সক্ষমতা বৃদ্ধি, উৎপাদনশীলতা উন্নয়ন এবং সামগ্রিক সমাজ উন্নয়নে সহায়ক হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ
৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৭:২১


শাহবাগ মোড় অবরোধ, যান চলাচল বন্ধ
শাহবাগ মোড় অবরোধ, যান চলাচল বন্ধ
৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৫৫

মতলবে বিদেশি পিস্তলসহ আলোচিত বেজি সুজন গ্রেফতার
মতলবে বিদেশি পিস্তলসহ আলোচিত বেজি সুজন গ্রেফতার
৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৩



Follow Us