• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে মাঘ ১৪৩২ দুপুর ০১:১৯:১৭ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১

৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২০:০৪

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের উত্তর কুশাখালী ইউনিয়নের ফরাসগঞ্জ গ্রামে বিশেষ অভিযান চালিয়ে আবুল কালাম (৫৪) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

Ad

৬ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। এসময় তার কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

Ad
Ad

গ্রেফতার আবুল কালাম ফরাসগঞ্জ গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর সদর আর্মি ক্যাম্পের একটি টহল দল এবং পুলিশের একটি টিম যৌথভাবে ফরাসগঞ্জ এলাকায় এই বিশেষ অপারেশন পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন মেজর রাহাত খান।

এসময় আসামির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি রামদা, একটি ছুরি, একটি ডিফেন্স স্টিক, একটি ইলেকট্রনিক শটার এবং তিনটি মোবাইল ফোন (দুটি স্মার্টফোন ও একটি বাটন ফোন) জব্দ করা হয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ‘গ্রেফতার আবুল কালাম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




লোকালয়ে দেখা মিলল দলছুট মুখপোড়া হনুমানের
লোকালয়ে দেখা মিলল দলছুট মুখপোড়া হনুমানের
৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:১৭:৪৬






রাঙ্গুনিয়ায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
রাঙ্গুনিয়ায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:১৩:৫৬


Follow Us