বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: বকশিগঞ্জে বিএনপি নেতার ফেসবুক লাইভকে কেন্দ্র করে জামায়াত ইসলামী পক্ষ থেকে সাধুরপাড়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোসআব বিন হামিদ সংবাদ সম্মেলন করেন।

৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৪টায় বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের দাসেরহাট বাজারে দাড়িপাল্লা মার্কার নির্বাচনী অফিস থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী যুব বিভাগ সাধুরপাড়া ইউনিয়ন শাখার সভাপতি মোসআব বিন হামিদ এর নেতৃত্বে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


তিনি বলেন, গত রাতে সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা ভাই কর্তৃক বহিষ্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু সাহেবকে নিয়ে একটি ফেসবুক লাইভ করা হয়েছে। ওই লাইভে আমাদের ইউনিয়ন শাখার জামায়াত আমির আতিকুর রহমানকে নিয়ে কথা বলেন, তিনি নাকি বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টা পরে মাহমুদুল আলম বাবু চেয়ারম্যানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এখানে তিনি ষড়যন্ত্রের গন্ধ পান। যা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।
তিনি আরও বলেন, “আমাদের আমির গত এক সপ্তাহে কোনো গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো সাক্ষাৎকার বা বক্তব্য দেননি। সুতরাং মাহমুদুল আলম বাবু প্রসঙ্গে কথোপকথনের কোনো প্রশ্নই আসে না। আমরা এই ধরনের মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জামাত নেতা আতিকুর রহমান আমির, জামায়াত নেতা সাইদুর রহমান, জায়েদুর ইসলাম, আব্দুল গফুর, হাফেজ নূর আল আমিনসহ আরও অনেকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available