• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ০৯:৩৯:৫২ (05-Feb-2026)
  • - ৩৩° সে:

ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান

৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩

ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি'র তল্লাশি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বাস, ট্রাক, সিএনজি ও মাইক্রোবাস সহ প্রায় দেড় শতাধিক যানবাহনে তল্লাশি চালানো হয়েছে।

Ad

৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসি, এসি এর নেতৃত্বে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের রানীগঞ্জ বাজারে চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

Ad
Ad

অভিযানকালে বিজিবি'র সদস্যরা বিভিন্ন যানবাহন আটকিয়ে কাগজপত্র সহ মাদক, আগ্নেয়াস্ত্র ও নাশকতা সৃষ্টিতে ব্যবহার হতে পারে এমন কোন উপকরণ আছে কিনা তা দেখতে যানবাহনে তল্লাশি করেন।

এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি'র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, এসি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় ও নাশকতা ঠেকাতে মহাসড়কে টহল ও তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে। এছাড়াও ইউনিয়ন পর্যায়ে প্রতিটি ভোট কেন্দ্র আমরা ট্রাকিং করছি, যাতে কোন রকম সন্ত্রাসী কর্মকাণ্ড কেউ না ঘটাতে করাতে পারে। জেলা প্রশাসকের সহায়তায় আমরা কাজ করে যাচ্ছি, নির্বাচন পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩




ঈশ্বরদীতে বিএনপি থেকে শতাধিক নেতাকর্মীর পদত্যাগ
ঈশ্বরদীতে বিএনপি থেকে শতাধিক নেতাকর্মীর পদত্যাগ
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:০৩


Follow Us