• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ বিকাল ০৫:৩১:৩৫ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ৩৫ বন্দির ভোটগ্রহণ

৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:০১

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ৩৫ বন্দির ভোটগ্রহণ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা কারাগারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে পোস্টাল ব্যালটের মাধ্যমে ৩৫ জন বন্দি তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৮টা থেকে কারাগারে এই ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৫টার দিকে জেল সুপার ও প্রিসাইডিং কর্মকর্তা মো. আবদুল বারেক বিষয়টি নিশ্চিত করেন।

Ad
Ad

প্রিসাইডিং কর্মকর্তা মো. আবদুল বারেক বলেন, ভোট দেওয়ার জন্য মোট ৪৪ জন বন্দি আবেদন করেছিলেন। তবে মামলার কারণে দুজন বন্দি অন্যত্র অবস্থান করায় তারা ভোট দিতে পারেননি। এছাড়া সাতজন বন্দির পোস্টাল ব্যালট এখনো কারাগারে পৌঁছায়নি। ফলে প্রাপ্ত ব্যালটের মাধ্যমে ৩৫ জন বন্দি ভোট প্রদান করেন।

Ad

তিনি আরও বলেন, ভোটগ্রহণের জন্য কারাগারের ভেতরে দুটি গোপন বুথ স্থাপনসহ প্রয়োজনীয় সব আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণ করা হয়। বন্দিরা গোপন কক্ষে গিয়ে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বাকি সাতজনের ব্যালট পৌঁছালে তারাও ভোট দিতে পারবেন।

জেল সুপার জানান, প্রাপ্ত সব পোস্টাল ব্যালট যথাযথ নিয়মে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হবে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে নোয়াখালী জেলা কারাগারে মোট ৯৪১ জন বন্দি ছিলেন। তাদের মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য আবেদন করেছিলেন ৪৪ জন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো
জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো
২৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:৫২:০৬

আজ সাকিব আল হাসানের জন্মদিন
আজ সাকিব আল হাসানের জন্মদিন
২৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:২৪:৪৭






Follow Us