• ঢাকা
  • |
  • বুধবার ২২শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৫২:০৫ (04-Feb-2026)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে অবৈধ দখল উচ্ছেদে যৌথ অভিযান ও জরিমানা আদায়

৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:১২

সৈয়দপুরে অবৈধ দখল উচ্ছেদে যৌথ অভিযান ও জরিমানা আদায়

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে যানজট নিরসনে মুক্ত হলো গুরুত্বপূর্ণ সড়ক। এ সময় ১৬ মামলায় করা হয় ৫৫ হাজার টাকা জরিমানা।

Ad

সৈয়দপুর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধানে অবৈধ রাস্তা দখলদারদের বিরুদ্ধে ব্যাপক উচ্ছেদ অভিযান চালিয়েছে পৌর প্রশাসন।

Ad
Ad

৩ ফেব্রুয়ারি মঙ্গলবার পরিচালিত ওই অভিযানে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকার অবৈধ দোকান উচ্ছেদ করে যান ও জনসাধারণের চলাচলের উপযোগী করা হয়।

অভিযান পরিচালিত হয় পৌরসভার আওতাধীন পাঁচ মাথা মোড়, সোহেল রানা মোড়, জিকরুল হক রোড, শামসুল হক রোড, রেললাইন এলাকা এবং ঢেলাপীর বাজার, সিপাইগঞ্জ বাজার রোড ও পোড়ারহাট রোডে।

উচ্ছেদ অভিযানে রাস্তার ওপর অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট অপসারণ করা হয়। এ সময় ১৬টি মামলায় মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান শেষে ব্যবসায়ী সমিতির সভাপতি ও সেক্রেটারি, ক্রেতা-বিক্রেতা, অবৈধ দোকানদার, স্থানীয় এলাকাবাসী ও সাধারণ জনগণকে উচ্ছেদকৃত সড়কের বর্তমান অবস্থা বজায় রাখতে সর্বোচ্চ সহযোগিতা ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে অবৈধ দখলদার দোকানদারদের কাছ থেকে কেনাকাটা করে তাদের উৎসাহিত না করার জন্য জনসাধারণের প্রতি বিশেষভাবে অনুরোধ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা।

সহযোগিতা করেন সৈয়দপুর ট্রাফিক পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ সময় প্রশাসনের পক্ষে বলা হয়, পরিষ্কৃত সড়ক পুনরায় দখলের চেষ্টা করা হলে কিংবা জনসাধারণ কর্তৃক এ ধরনের দখলে সহায়তা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত নজরদারি থাকলে শহরের যানজট অনেকাংশে কমে আসবে এবং নাগরিক দুর্ভোগ লাঘব হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচন ও গণভোট ঘিরে নতুন সেবা চালু
নির্বাচন ও গণভোট ঘিরে নতুন সেবা চালু
৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৫:০৪



নওগাঁ হাসপাতালে মরদেহ ফেলে পালাল দুর্বৃত্তরা
নওগাঁ হাসপাতালে মরদেহ ফেলে পালাল দুর্বৃত্তরা
৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০০:৪০


সাইকেলে চড়ে ভোট চাইছেন গাইবান্ধার আজিজার
সাইকেলে চড়ে ভোট চাইছেন গাইবান্ধার আজিজার
৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪৮:৪০




গণভোট নিয়ে কি ভাবছেন কুবি শিক্ষার্থীরা!
গণভোট নিয়ে কি ভাবছেন কুবি শিক্ষার্থীরা!
৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২৭:৩৩


Follow Us