• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:১৪:৩৮ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

গোমস্তাপুরে বিএনপি থেকে ২০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩৯:১০

গোমস্তাপুরে বিএনপি থেকে ২০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

মো.হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নে আয়োজিত জনসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন ২০ জন নেতাকর্মী।

Ad

১ ফেব্রুয়ারি রোববার আয়োজিত জনসভায় বাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপি নেতা হাইউম আলির নেতৃত্বে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।

Ad
Ad

যারা যোগদান করেন তারা হলেন- মো. মিন্টু পিতা সেরাজুল ইসলাম, আবুল কালাম পিতা তোফাজ্জল হক, বাবুল পিতা দাউদ বিশ্বাস, পরহেজ আলি পিতা হযরত আলী, আলম পিতা ইসরাইল, রাকিব পিতা রবজুল, হানজালা পিতা মোমিন, কবির পিতা আফজাল, সাদির পিতা রিয়াজউদ্দিন, বাইরুল পিতা তৈমুর, বেলাল পিতা সাদির, জামাল পিতা ইয়াসিন আলী, ইউসুফ পিতা আনেস, জুলমাত পিতা হাবিল, আজিজুল পিতা ইসরাইলসহ আরো অনেকে। তারা অনেকেই ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী।

যোগদানকারীরা জানান, জামায়াতে ইসলামী হচ্ছে আদর্শবান, নীতিবান। তারা তাদের নেতাকর্মীর খোঁজখবর নেয়, বিপদে পাশে থাকে। এমনকি জেলখানাতেও খোঁজখবর নেই, যা আমাদের নিয়েছে। আদর্শগত কারণে তারা জামায়াতে ইসলামীতে যোগ দিতে উদ্বুদ্ধ হয়েছেন।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান। এ সময় তিনি নবাগতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

ড. মিজানুর রহমান তাদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, যারা আমাদের দলে যোগদান করলেন তারা আমাদের নীতি ও আদর্শ অটল থাকবেন এবং নিজ দলের নেতাকর্মীদেরকে বলেন, তাদের প্রতি এমন কোনো আচরণ করবেন না, যাতে তারা দূরে সরে যায়।

তিনি আরও বলেন, যারা আমাদের বিরোধী দলের নেতাকর্মী, তারা অন্যদের ভয় দেখাবেন না, ভয় দেখালে তারা আপনাদের দল থেকে ছিটকে পড়ে আমাদের দলে যোগ দিবে। আর আমরাও আপনাদের ভয়কে ভয় মনে করি না।

জনসভায় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও জনসাধারণ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৯:১০





ডেঙ্গুতে চলতি বছর তৃতীয় মৃত্যু
ডেঙ্গুতে চলতি বছর তৃতীয় মৃত্যু
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:১৯:০৩



Follow Us