• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ দুপুর ০২:১৮:৩৪ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

মিডিয়ার একটা বড় অংশ একটা পক্ষের দিকে ঝুঁকে গেছে: আখতার হোসেন

২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২৬:৫৩

মিডিয়ার একটা বড় অংশ একটা পক্ষের দিকে ঝুঁকে গেছে: আখতার হোসেন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) সদস্য সচিব ও ১১ দলের সমর্থিত শাপলা কলি প্রতীকের প্রার্থী আখতার হোসেন বলেছেন, ‘মিডিয়ার একটা বড় অংশ একটা পক্ষের দিকে ঝুঁকে গেছে। একটা পক্ষে এখনই যেও না। খেলা যে কোন লেভেলে চলছে। আর কখন যে জনগণ কাকে নিয়ে আসবে, পক্ষ চেঞ্জ করবা, জনগণ গ্রহণ করবে না।’

Ad

১ ফেব্রুয়ারি রোববার রাতে রংপুরের কাউনিয়া উপজেলা সদরে বালিকা বিদ্যালয় মাঠে শাপলা কলি প্রতীকের নির্বাচনী জনসভায় বক্তব্যে এ মন্তব্য করেন এনসিপির প্রার্থী আখতার হোসেন।

Ad
Ad

তিনি বলেন, ‘অতীতে যেমন কিছু মিডিয়া অযথাই আওয়ামী লীগের ছাপাই গাইত, পক্ষ নিত। এখনো মিডিয়ার একটা বড় অংশ একটা পক্ষের দিকে ঝুঁকে গেছে। মিডিয়ার মালিকেরা সাংবাদিকদের দিয়ে বাধ্য করে নিউজ করতে পারো, পক্ষ নিতে পারো। কিন্তু জনগণ তাদের পক্ষ নিয়ে ফেলেছে। মিডিয়ার মালিকরা শুনে রাখো কোন একটা পক্ষে এখনই যেও না। খেলা যে কোন লেভেলে চলছে। আর কখন যে জনগণ কাকে নিয়ে আসবে, পক্ষ চেঞ্জ করবা, জনগণ গ্রহণ করবে না।’

নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) দক্ষিণ অঞ্চলের মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ, সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, জামায়াতের রংপুর মহানগর আমির অধ্যাপক এটিএম আজম খান, উপজেলা শাখার আমির মো. আব্দুস সালাম সরকার, সেক্রেটারি ফজলুর রহমান ফারুক, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা সারমিন, জেলা শাখার সংগঠক মো. রেজা আহমেদ, মোস্তাইন বিল্লাহ, উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে সাড়ে ৬ হাজার
ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে সাড়ে ৬ হাজার
২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫৫:২১

ঋণ আদায়ে ব্যাংকগুলোকে আরও সাহসী হতে হবে: গভর্নর
ঋণ আদায়ে ব্যাংকগুলোকে আরও সাহসী হতে হবে: গভর্নর
২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪৮:৪৮



যে ৯ আসনের ব্যালটে থাকছে না ধানের শীষ
যে ৯ আসনের ব্যালটে থাকছে না ধানের শীষ
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩১:৫০


Follow Us