• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে মাঘ ১৪৩২ দুপুর ০১:০৯:৫৬ (01-Feb-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ৭ মাদক কারবারি ও ৪ চোর গ্রেফতার

১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৫৮:৫৫

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ৭ মাদক কারবারি ও ৪ চোর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ৭ জন মাদক কারবারি ও ৪ জন চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

Ad

৩০ জানুয়ারি শুক্রবার রাতে পরিচালিত এসব অভিযানে ইয়াবা, হেরোইন, গাঁজা ও নগদ অর্থ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

Ad
Ad

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে একটি আভিযানিক দল রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন বিহারী ক্যাম্প ও মিজমিজি কান্দাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ৭ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গ্রেফতাররা হলেন মো. সাইফুল ইসলাম (৩০), আব্দুল রাজি (২৭), মো. হিরণ (২৫), শ্যামল (২৭), শিপন মিয়া (৩৮), মো. রাহাত (২০) এবং মোসা. নাজনীন (৩৫)। তাদের বিভিন্ন জেলার স্থায়ী ঠিকানা থাকলেও বর্তমানে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।

অভিযানকালে তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩৯ হাজার টাকা, ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০ পুড়িয়া হেরোইন ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগেও মাদকের মামলা রয়েছে বলেও দাবি পুলিশের।

এদিকে একই রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকার তালতলা শাহী মসজিদের সামনে থেকে চুরির অভিযোগে আরও ৪ জনকে আটক করা হয়।

তারা হলেন-ইয়াসিন (১৮), মো. মাফুজ (১৮), মো. সাকিবুল হাসান (১৬) এবং আসাদুল ইসলাম শান্ত (১৮)। তাদের বিরুদ্ধে চুরি মামলা দায়ের করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক সেবী, মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার সকল আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৮:৫৫


অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৪:১৫

ভিসা নিয়ে এবার বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র
ভিসা নিয়ে এবার বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫৯:৩৩



সেনবাগে কৃষকদলের পাঁচ নেতা বহিষ্কার
সেনবাগে কৃষকদলের পাঁচ নেতা বহিষ্কার
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৪:৩৬





Follow Us