• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ রাত ০৯:০৪:৩২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

রাণীনগরে হেরোইনসহ গ্রেফতার ৪

৫ জুলাই ২০২৩ বিকাল ০৫:৫২:১৬

রাণীনগরে হেরোইনসহ গ্রেফতার ৪

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৭ গ্রাম হেরোইনসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ৫ জুলাই বুধবার দুপুরে গ্রেফতার ৪ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Ad

এর আগে মঙ্গলবার রাতে উপজেলা সদরের পূর্ব বালুভরা গ্রাম এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

গ্রেফতার ৪ জন হলেন, উপজেলার সদরের উত্তর রাজাপুর গ্রামের মোতাহার হোসেনের ছেলে বাবলু মন্ডল (৩৭), দাউতপুর গ্রামের শ্যাম ফকিরের ছেলে ফারুক ফকির (৪৫), বিষ্ণপুর গ্রামের বাবু প্রামানিকের ছেলে শাহিন কাজী (৩২) ও পূর্ব বালুভরা গ্রামের মৃত সালামত প্রামানিকের ছেলে রবিউল প্রামানিক (৩৮)।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, তারা ৪ জন হেরোইন বিক্রির উদ্দ্যেশে পূর্ব বালুভরা গ্রাম এলাকা অবস্থান করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে থানা পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে ৭ গ্রাম হেরোইনসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

ওসি আরও বলেন, রাতেই গ্রেফতারদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৫:৩৪

বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:০৫





Follow Us