• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ রাত ০৮:১৪:০৬ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

আশুলিয়ায় ডিবির অভিযানে গরুসহ ট্রাক জব্দ, গ্রেফতার-৪

১৮ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৩৮:৩২

আশুলিয়ায় ডিবির অভিযানে গরুসহ ট্রাক জব্দ, গ্রেফতার-৪

নিজস্ব প্রতিবেদক:ঢাকা জেলার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে চোরাই ও লুণ্ঠিত ছয়টি গরু ভর্তি একটি ট্রাক উদ্ধার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)। এ সময় আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

Ad

১৭ জানুয়ারি শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়া থানাধীন সাধুমার্কেট এলাকায় অভিযান চালায়।

গ্রেফতাররা হলেন- ময়মনসিংহ জেলার কোতয়ালী উপজেলার গোপালনগর গ্রামের সাইফুল ইসলাম-এর ছেলে মো. সেলিম মিয়া (৩৫)। টাংগাইল জেলার মধুপুর উপজেলার পুদ্দারবাড়ী গ্রামের মো. আ. ছালাম-এর ছেলে মো. তোজাম্মেল (৩৬)। বগুড়া জেলার ধনুট উপজেলার বিলচাপড়ি গ্রামের আবুল বিশ্বাস-এর ছেলে খালেক বিশ্বাস (৪০)। সিরাজগঞ্জ জেলার সলঙ্গা উপজেলার সুজনপুর গ্রামের মৃত মরতেজ খান-এর ছেলে  জিয়াউল খান (৩০)।

Ad
Ad

পুলিশ জানায়, উদ্ধারকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা এবং ব্যবহৃত ট্রাকটির মূল্য আনুমানিক ২০ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার আসামিরা দীর্ঘদিন ধরে চোরাই ও লুণ্ঠিত গরু কেনাবেচার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে ডাকাতি, চুরি, অপহরণ ও মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা নং–৫৯ শনিবার মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল পামপে
কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল পামপে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৪:১২


কারচুপির ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দিবে: দুলু
কারচুপির ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দিবে: দুলু
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:২৭





Follow Us