• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৩৪:৩৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে: এস এ জিন্নাহ কবির

১১ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:০৪:২৮

ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে: এস এ জিন্নাহ কবির

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য এবং মানিকগঞ্জ-১ (দৌলতপুর–ঘিওর–শিবালয়) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক প্রার্থী এস এ জিন্নাহ কবির বলেছেন, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে।

Ad

তিনি বলেন, নির্বাচিত হলে চরাঞ্চলের অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তনে যমুনা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। পাশাপাশি চরাঞ্চলে আন্তর্জাতিক বাণিজ্যিক অঞ্চল গড়ে তোলা, বিমানবন্দর, শিল্প-কারখানা স্থাপন, উন্নত সড়ক যোগাযোগ, ব্রিজ-কালভার্ট নির্মাণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করা হবে।

Ad
Ad

১০ জানুয়ারি শনিবার দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ভোরের বাজারে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানাচ্ছি। সকল বিভেদ ভুলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম কুন্টু।

এ সময় জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২


Follow Us