• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ০২:৫৫:২৯ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে ভেজাল গুড় তৈরি, ভোক্তা অধিকারের অভিযান

৬ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:১১:৩৭

মানিকগঞ্জে ভেজাল গুড় তৈরি, ভোক্তা অধিকারের অভিযান

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে ভেজাল খেজুরের গুড় তৈরির অভিযোগে একটি কারখানা গুঁড়িয়ে দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ঘটনায় ককেল প্রামাণিক নামে একজনকে নামে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

৬ জানুয়ারি মঙ্গলবার ভোর থেকে হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার গোপীনাথপুরের মোয়াজ্জেম পাড়ায় ককেল প্রামাণিকের কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

Ad
Ad

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মানিকগঞ্জের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আসাদুজ্জামান রুমেল।

Ad

ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, অভিযুক্তরা পাঁচ কেজি চিনির সঙ্গে অতিরিক্ত পাঁচ কেজি ঝোলা গুড় ও পানি মিশিয়ে ভেজাল খেজুরের গুড় তৈরি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভেজাল প্রস্তুতের সরাসরি প্রমাণ পাওয়া যায়। পরে কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয় এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ককেল প্রামাণিককে মোট এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত না হওয়ার জন্য তাদের কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযানকালে জেলা কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সভাপতি সামসুন্নবি তুলিপসহ আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভেজাল গুড় তৈরিতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১


Follow Us