• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:৩৮:০৮ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

জামালপুর-১ আসন

জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা

৩ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:২০:৪৫

জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী এ কে এম ফজলুল হকের মনোনয়ন বাতিল ঘোষণা করেছে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী।

৩ জানুয়ারি শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই শেষে জামালপুর-১ আসনের ৪ জন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী এ কে এম ফজলুল হকের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

এ সময় ওই আসনের বিএনপির মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নাজমুল হক সাঈদী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী আবদুর রউফ তালুকদারের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মনোনয়ন পত্রে হলফনামায় আয়-ব্যায়ের হিসাব, স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব না দেখানোসহ হলফনামা খালি রাখায় জাতীয় পার্টির প্রার্থী এ কে এম ফজলুল হকের মনোনয়ন বাতিল করে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫




Follow Us