• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ০১:৫২:১০ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

পিরোজপুর–২ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

৩ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:১৭:২৬

পিরোজপুর–২ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

স্টাফ রিপোর্টার, পিরোজপুর : পিরোজপুর–২ আসনে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন এর মনোনয়ন প্রার্থিতা বাতিল করেছেন পিরোজপুর জেলা রিটার্নিং অফিসা আবু সাঈদ।

৩ জানুয়ারি শনিবার বিকেল ৩ টা পিরোজপুর জেলা ম্যাজিস্ট্রেট সভা কক্ষে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র ঋণখেলাপি থাকার দায়ে বাতিল
ঘোষানা করেন। পিরোজপুর জেলা রিটার্নিং অফিসার আবু সাঈদ যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত নেন।

Ad
Ad

রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা যায়, প্রার্থীর দাখিলকৃত কাগজপত্র পর্যালোচনায় প্রমাণিত হয় যে তিনি সংশ্লিষ্ট
ব্যাংক ঋণ খেলাপি। নির্বাচন আইন অনুযায়ী ঋণখেলাপি প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়। এ বিষয়ে রিটার্নিং অফিসার আবু সাঈদ জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা ও বিদ্যমান আইন অনুসরণ করেই যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং আইনের ব্যত্যয় হলে মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হচ্ছে।

Ad

স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন বলেন,“৮ দিন আগেও আমি ঋণখেলাপি ছিলাম না, আমাকে ৮ দিনের ব্যবধানে যে ঋণখেলাপি দেখানো হয়েছে এবং যার ভিত্তিতে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তা আইনত সঠিক নয় এ ব্যাপারে নির্বাচন কমিশনা অফিসে আমি আপিল করতে ঢাকা যাচ্ছি ইনশাল্লাহ আমি মনোনয়নপত্র ফিরে পাবো”। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১




Follow Us