• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ বিকাল ০৫:৪৯:৫৫ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

নাটোরে থেমে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুইজন নিহত

৩০ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:৩৯:১৭

নাটোরে থেমে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুইজন নিহত

বড়াইগ্রাম প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে থেমে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লেগে কাভার্ড ভ্যানের চালক ও সহকারী নিহত হয়েছে।

৩০ ডিসেম্বর মঙ্গলবার ভোর ৬টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহতরা হলেন, নাটোরের নলডাঙ্গা উপজেলার বেলঘড়িয়া এলাকার ফরোজ আলীর ছেলে ট্রাকচালক সোহাগ হোসেন (২৬) ও টাঙ্গাইল জেলার নাগোরপুর উপজেলার চৌবাড়িয়ার ওয়াহেদ আলীর ছেলে বিপ্লব হোসেন (৩৫)।

Ad

বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, সিরাজগঞ্জ থেকে নাটোরগামী একটি রডবোঝাই ট্রাক বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় থেমে ছিল। এসময় একটি কাভার্ড ভ্যান দ্রুতগতিতে এসে পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়ে মুচরে গিয়ে তার চালক ও সহকারী গুরুতর আহত হয়।

এসময় রডবোঝাই ট্রাকটি ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তৃব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৬:৪৮



আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৭:৩৯






Follow Us