• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৭:৫১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় ইটভাটার গর্তে পড়ে শিশুর মৃত্যু

২৩ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:৩০:৫৫

রাঙ্গুনিয়ায় ইটভাটার গর্তে পড়ে শিশুর মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইটভাটার মাটিকাটার গর্তে পড়ে রুমান হোসেন(৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টেকপাড়া পুলিশ ক্যাম্প এলাকার একটি ইটভাটায়।

Ad

নিহত রুমান ওই এলাকার বাসিন্দা আলাউদ্দিনের ছেলে।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, ২২ ডিসেম্বর সোমবার সকালের দিকে রুমান নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

দীর্ঘ প্রায় ১৬ ঘণ্টা পর রাত ১১টার দিকে ইসলামপুর মঘাইছড়ি পুলিশ ক্যাম্প সংলগ্ন একটি ইটভাটার মাটিকাটার গর্ত থেকে রুমানের মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ইটভাটার ঝুঁকিপূর্ণ মাটিকাটার গর্তগুলো দ্রুত নিরাপদ করার দাবি জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us