• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:৫২:৫৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে তরুণীর রহস্যজনক মৃত্যু

২২ ডিসেম্বর ২০২৫ রাত ০৯:০৮:৪৮

কালিয়াকৈরে তরুণীর রহস্যজনক মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর আশুরিয়া বাড়ি এলাকায় সোমবার দুপুরে আফরিন আক্তার (২১) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

Ad

২২ ডিসেম্বর সন্ধ্যার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

Ad
Ad

নিহত আফরিন আক্তার ওই এলাকার আফসার আলীর মেয়ে এবং টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কদিমদলা গ্রামের সজিব হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেড় বছর আগে পারিবারিকভাবে আফরিনের সঙ্গে সজিবের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে পারিবারিক কলহ চলছিল। গত বুধবার আফরিন বাবার বাড়িতে বেড়াতে আসেন। সোমবার সকালে স্বামীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার কথা কাটাকাটি হয় বলে জানা গেছে।

স্বজনদের দাবি, সকাল ১০টার দিকে নাশতা শেষে আফরিন নিজ কক্ষে গিয়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে বিষয়টি জানাজানি হলে পুলিশ খবর পায়। পরে ঘরের বারান্দা থেকে শোয়ানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১






Follow Us