• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ১২:৫২:২৮ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে ইউপি সদস্যের নেতৃত্বে দুই শতাধিক কর্মীর বিএনপিতে যোগদান

২২ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:২৬:১৫

শ্রীপুরে ইউপি সদস্যের নেতৃত্বে দুই শতাধিক কর্মীর বিএনপিতে যোগদান

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে (ইউপি) সদস্যের নেতৃত্বে দুই শতাধিক মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগদান করেছেন।

Ad

২১ ডিসেম্বর রোববার সকালে তেলিহাটি ইউনিয়ন পরিষদের দুই সদস্যের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

তেলিহাটি ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম এবং ২ নং ওয়ার্ডের সদস্য আব্দুল মালেকের নেতৃত্বে এই বিশাল কর্মী বাহিনী বিএনপিতে যুক্ত হন। তারা বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুলের তোড়া দিয়ে এই যোগদান সম্পন্ন করেন।

যোগদান অনুষ্ঠানে অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দলের হাতকে আরও শক্তিশালী করবে।

Ad
Ad

উক্ত যোগদান অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নবাগতরা জানান, বিএনপির আদর্শ ও নেতৃত্বের ওপর আস্থা রেখেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us