• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ০৯:৪১:৪৭ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

অপারেশন ডেভিল হান্ট

শরীয়তপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

১৮ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৬:৫৩

শরীয়তপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে মো. রাকিবুল (৪০) নামের কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।

Ad

১৭ ডিসেম্বর বুধবার দিবাগত রাতে অভিযানে তাকে গ্রেফতার করা হয়। সে নাগেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং একই ইউনিয়নের বড় কাঁচনা গ্রামের মৃত নাসির মৃধার ছেলে।

Ad
Ad

গোসাইরহাট থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) সজিবুল ইসলাম বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ এর অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। এরপরে গোসাইরহাট থানার একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, চলমান এই অভিযান অপারেশন ডেভিল হান্টে আওয়ামীলীগ নেতা গ্রেফতারের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





আজ পবিত্র শবেবরাত
আজ পবিত্র শবেবরাত
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৮:১৫



ভোররাতে ভূমিকম্পে কাঁপলো দেশ
ভোররাতে ভূমিকম্পে কাঁপলো দেশ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:০৭:৩৪




Follow Us