• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩৮:৫২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

লোকালয় থেকে উদ্ধার হলো ১৫ ফুট লম্বা বার্মিজ অজগর

১৭ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:৪১:১২

লোকালয় থেকে উদ্ধার হলো ১৫ ফুট লম্বা বার্মিজ অজগর

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলায় লোকালয় থেকে উদ্ধার করা প্রায় ১৫ ফুট লম্বা একটি বার্মিজ অজগর সংরক্ষিত বনে অবমুক্ত করেছে বন বিভাগ।

Ad

১৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উখিয়া সদর বিটের জারাইলতলী এলাকার একটি সংরক্ষিত বনে প্রায় ৩৫ কেজি ওজনের অজগরটি অবমুক্ত করা হয়।

Ad
Ad

এর আগে ১৫ ডিসেম্বর সোমবার কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের দোছড়ি বিটের মালিয়ারকুল এলাকার লোকালয় থেকে বন বিভাগের কর্মীরা অজগরটি উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, অজগরটি লোকালয়ে দেখা গেলে তারা দ্রুত বন বিভাগকে বিষয়টি জানান। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে অজগরটি উদ্ধার করে নিয়ে যান।

এ বিষয়ে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগ সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। লোকালয়ে চলে আসা বন্যপ্রাণী উদ্ধার করে তাদের স্বাভাবিক ও নিরাপদ আবাসস্থলে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬





Follow Us