• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ০৯:৪৪:৪২ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

হোমনায় যুবককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

১২ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৩১:১৬

হোমনায় যুবককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার হোমনায় সড়কের পাশে ভুট্টা খেত থেকে শান্ত দাস নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

১২ ডিসেম্বর সকালে উপজেলার কারাকান্দি-বাহেরখেলা সড়কের পাশে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শান্ত দাস হোমনা বিজয়নগর গ্রামের গ্রাম পুলিশ অরুন চন্দ্র দাসের ছেলে।

Ad
Ad

নিহত শান্তর বাবা অরুন চন্দ্র দাস জানান, ‘আমার ছেলে শান্ত ভাড়ায় একটি অটোরিকশা চালাতো। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে তার সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে আজ সকালে ফেসবুকের মাধ্যমে পরে জানলাম তার লাশ ভুট্টা খেতে পরে আছে। তার অটোরিকশাটিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে শুনেছি। মনে হয় অটোরিকশা ছিনতাই করার জন্যই আমার ছেলেকে মেরে ফেলেছে।’

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ‘নিহত ওই যুবকের গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিলো। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তাকে হত্যা করা হয়েছে।’

তিনি আরও জানান, ‘লাশটি উদ্ধার করে হোমনা থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





আজ পবিত্র শবেবরাত
আজ পবিত্র শবেবরাত
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৮:১৫



ভোররাতে ভূমিকম্পে কাঁপলো দেশ
ভোররাতে ভূমিকম্পে কাঁপলো দেশ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:০৭:৩৪




Follow Us