• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৪১:৫৭ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

দোয়ারাবাজারে ভ্রাম্যমাণ আদালতে দুজনকে ৭০ হাজার টাকা জরিমানা

১১ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৪৪:৩৮

দোয়ারাবাজারে ভ্রাম্যমাণ আদালতে দুজনকে ৭০ হাজার টাকা জরিমানা

সুনামগঞ্জ প্রতিনিধি: দোয়ারাবাজার উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত সিংহের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ১০ ডিসেম্বর বুধবার দুই ব্যক্তিকে বিভিন্ন অপরাধে মোট ৭০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

Ad

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বাঘড়া এলাকায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

Ad
Ad

এ ছাড়া, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ধারায় ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরযান চালানোর অপরাধে আরও একজনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত সিংহ বলেন, ‘পরিবেশ সুরক্ষা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবেই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬





Follow Us