• ঢাকা
  • |
  • বুধবার ২১শে মাঘ ১৪৩২ রাত ০২:৫৯:৪২ (04-Feb-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে বীজ ও সার বিতরণ

৮ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:৪১:৪৯

বকশীগঞ্জে বীজ ও সার বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

Ad

৮ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা অফিস চত্বরে ১ হাজার ৯৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে  উপশী বোর ধান, হাইব্রিড বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও সার বিতরণ করা হয়।

Ad
Ad

বীজ ও সার বিতরণকালে উপস্থিত ছিলেন- বকশীগঞ্জ উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ও সহকারী ভূমি  আসমা -উল- হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, মাঠ পরিদর্শক রকিবুল হাসান, মাঠ পরিদর্শক তাজুল ইসলামসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

চলতি রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৯৫০ জন কৃষককে বিনামূল্যে উফশী ধান বীজ ১০ কেজি ও হাইব্রিড ধান ২ কেজি এবং ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us