• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:৩৩:০৪ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

বগুড়ার স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

২৯ নভেম্বর ২০২৫ রাত ০৮:২৫:৪৮

বগুড়ার স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রামে কুড়াল দিয়ে স্ত্রী মোরশেদা বেগমকে (৪৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী তায়েজ উদ্দিনের (৫০) বিরুদ্ধে।

Ad

২৯ নভেম্বর শনিবার দুপুরে উপজেলার বাঁশো গ্রামে এ ঘটনা ঘটে।

Ad
Ad

স্থানীয় ইউপি সদস্য শামছুর রহমান এলাকাবাসীর বরাতে জানান, তায়েজ উদ্দিন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। শনিবার দুপুরে মোরশেদা বেগম গোসল করে বাথরুম থেকে বের হলে তাকে কুড়াল দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেন তায়েজ উদ্দিন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) হোসাইন মো. রায়হান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ, হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল ও তায়েজ উদ্দিনকে আটক করে থানায় নিয়ে এসেছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আবার স্থানীয়ভাবে জেনেছি, আটক ব্যক্তি মানসিকভাবে অসুস্থ। তবে, কোনো কিছু এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্তের পর বিষয়টি জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৮:৫২





শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৭:১২



ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪২:০০



Follow Us