• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সকাল ১১:১৩:৪৪ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের যোগদান

২৯ নভেম্বর ২০২৫ রাত ০৮:১৮:৪৬

নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের যোগদান

সৈয়দপুর ( নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী জেলায় নবাগত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম) যোগদান ও দায়িত্বভার গ্রহণ করেছেন।
২৯ নভেম্বর নবাগত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম জেলা পুলিশ সুপার হিসেবে ওই দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় তাঁকে জেলা পুলিশ নীলফামারীর পক্ষ হতে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান মোহসিন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী।

জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অফ অনার প্রদান করেন। গার্ড অফ অনার গ্রহণের পর নবাগত পুলিশ সুপার নীলফামারী জেলার ঊর্ধ্বতন অফিসার ও ফোর্সদের সঙ্গে পরিচিত হন।

Ad
Ad

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফস্) এ বি এম ফয়জুল ইসলাম, মো. ফারুক আহমেদ, পিপিএম,

Ad

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফারুক আহমেদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) এ কে এম ওহিদুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার য়াজ মেহেদী (ডোমার সার্কেল) নিয়াজ মেহেদীসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
২০ মার্চ ২০২৬ সকাল ০৯:৪৭:৩৩





Follow Us