• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:৫২:৫০ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

রংপুরে পরীক্ষার হলে ডিভাইসসহ গ্রেফতার ২

২৯ নভেম্বর ২০২৫ দুপুর ০২:৫০:১০

রংপুরে পরীক্ষার হলে ডিভাইসসহ গ্রেফতার ২

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুর মহানগরের হারাগাছার ময়নাকুটি সিনিয়র মাদ্রাসা ও গুলালবুদাই উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে খাদ্য অধিদপ্তরের ‘সহকারী উপখাদ্য পরিদর্শক’ পদের লিখিত পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুই চাকরি প্রার্থীকে আটকের পর প্রত্যেককে ২০ দিনের করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় দুইজনের কাছ থেকে ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়েছে।

২৯ নভেম্বর শনিবার দুই চাকরি প্রার্থীকে আইনি প্রক্রিয়া শেষে রংপুর কারাগারে পাঠায় হারাগাছ থানা পুলিশ।

Ad
Ad

দণ্ডপ্রাপ্তরা হলেন- গাইবান্ধার সাহাদুল্লাপুর মুরয়াদহ গ্রামের আব্দুল বারী মিয়ার ছেলে ইদ্রিস আলী আকন্দ (৩০) ও কুড়িগ্রাম উলিপুরের মালতীবাড়ী গ্রামের এরশাদুলের ছেলে সাজ্জাদুল ইসলাম (২৪)।

Ad

রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, শনিবার রংপুর মহানগরের ৭৭টি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রে ‘সহকারী উপখাদ্য পরিদর্শক’ পদে চাকুরি প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন সময় কানে ইলেকট্রনিক ডিভাইস ঢুকিয়ে লিখিত পরীক্ষা দেওয়ার সময় ময়নাকুটি সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থী ইদ্রিস আলী ও গুলালবুদাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী সাজ্জাদুল ইসলামকে আটক করেন হলের দায়িত্বরত ব্যক্তিরা। এ সময় তাদের দু’জনের কাছ থেকে ইলেকট্রনিক ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীম কুমার দাস ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় পরীক্ষায় জালিয়াতির অপরাধে চাকরি প্রার্থী ইদ্রিস আলী আকন্দ এবং সাজ্জাদুল ইসলামকে ২০ দিনে করে কারাদণ্ডের রায় প্রদান করেন।

রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, দণ্ডপ্রাপ্ত দুইজনকেই আইনি প্রক্রিয়া শেষে শনিবার রংপুর কারাগারে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন
শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন
২০ মার্চ ২০২৬ বিকাল ০৫:৫২:০৫



ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৬:৪৮



আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৭:৩৯


Follow Us