• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৩:২৯ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে তালাবদ্ধ ঘরের ভেতর অগ্নিদগ্ধ হয়ে নারীর মৃত্যু

২৭ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৪:০০

কেরানীগঞ্জে তালাবদ্ধ ঘরের ভেতর অগ্নিদগ্ধ হয়ে নারীর মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বাইরে থেকে তালা মারা বদ্ধ ঘরের ভেতর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে এক মহিলা দগ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনা ঘটেছে। ঘরটিতে মুন্সিগঞ্জের শ্রীনগর থানার আরধী কানাইপাড়া গ্রামের সামছু উদ্দিন মিয়ার দুই মেয়ে সালমা বেগম ও সামছুন্নাহার বেগম ভাড়ায় বসবাস করত। তবে এদের মধ্যে কে মারা গিয়েছে তা এখনো সনাক্ত করা যায়নি।

Ad

২৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা ইউনিয়নের অমৃতপুর এলাকার দোলন হোসেনের বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ আনোয়ার হোসেন জানান, আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। আগুনে ঘরটিতে থাকা একটি ফ্রিজ ও কিছু আসবাবপত্র ক্ষতি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও আশেপাশের দুটি রুম সম্পূর্ণ অক্ষত রয়েছে। প্রাথমিকভাবে কিভাবে আগুন লেগেছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মো. ইলিয়াস হোসেন জানান, বিষয়টি তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us