• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ০৯:৩৯:২০ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

গাংনীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

২৬ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:৪৪:৩৫

গাংনীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় রানা আহমেদ (১৭) নামের এক যুবক নিহত হয়েছে।

Ad

২৬ নভেম্বর বুধবার দুপুরে উপজেলার সাহেবনগর তালতলা মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত রানা আহমেদ উপজেলার বামন্দী ইউনিয়নের নিশিপুর গ্রামের মো. হামিদুল ইসলামের ছেলে।

Ad
Ad

স্থানীয়রা জানান, রানা আহমেদ সাহেবনগর তালতলা মোড় নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাঁঠাল গাছের সাথে ধাক্কা দেয়। এসময় সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বামন্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম বলেন, রানা আহমেদ সাহেবনগর থেকে বামন্দীর দিকে নিজ বাড়িতে আসছিল। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বানী ইসরাইল জানান, দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





আজ পবিত্র শবেবরাত
আজ পবিত্র শবেবরাত
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৮:১৫



ভোররাতে ভূমিকম্পে কাঁপলো দেশ
ভোররাতে ভূমিকম্পে কাঁপলো দেশ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:০৭:৩৪




Follow Us