• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ০৭:২৮:৪৯ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

কচুয়া অসুস্থ বৃদ্ধ বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

২৩ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:৫৭:৩৮

কচুয়া অসুস্থ বৃদ্ধ বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়া উপজেলার বাইছারা-নোয়াপাড়া গ্রামে গাছের চারা রোপণে বাধা দেয়ায় অসুস্থ বৃদ্ধ বাবাকে কুপিয়ে মাথা বিচ্ছিন্ন করে দিয়েছে পাষণ্ড ছেলে মোহাম্মদ হোসাইন (৩০)।

Ad

২২ নভেম্বর শনিবার বিকেলে উপজেলার বিতারা ইউনিয়নের বাইছারা নোয়াপাড়া গ্রামের প্রধানীয়া বাড়িতে এ লোমহর্ষক ঘটনাটি ঘটে। ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ঘাতক ছেলে হোসাইনকে পার্শ্ববর্তী সফিবাদ গ্রাম থেকে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশ দেয়।

Ad
Ad

স্থানীয় ইউপি সদস্য মো. রুহুল আমিন জানান, মোহাম্মদ হোসাইন দীর্ঘদিন কুয়েতে ছিলেন এবং তিনি একজন কোরআনে হাফেজ। কিছুদিন পূর্বে কিছু মানসিক সমস্যার কারণে তার স্ত্রীকেও বিদায় করা হয়। শনিবার বিকেলে হোসাইন নিজ বাড়ির সামনে উঠানে তালের চারা রোপণ করতে গেলে তার বৃদ্ধ বাবা আব্দুল খালেক বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে হোসাইন তাদের গৃহে থেকে দেশীয় ধারালো দা দিয়ে গলায় উপর্যপরী কুপিয়ে মাথা বিচ্ছিন্ন করে ফেলে।

কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম বলেন, কচুয়া উপজেলার বাইছারা-নোয়াপাড়া গ্রামে গাছের চারা রোপণে বাধা দেয়ায় অসুস্থ বৃদ্ধ বাবাকে কুপিয়ে মাথা বিচ্ছিন্ন করে দিয়েছে ছেলে হোসাইন এবং ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ঘাতক ছেলে হোসাইনকে পার্শ্ববর্তী সফিবাদ গ্রাম থেকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আটক করে।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য চাঁদপুর প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় বৃদ্ধের বড় ছেলে নোমান কচুয়া থানায় মামলা দায়ের করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us