• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০২:৩০ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির বিশেষ সাধারণ সভা

২২ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫০:১৮

চাঁপাইনবাবগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির বিশেষ সাধারণ সভা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ ইউনিটে এক বিশেষ সাধারণ সভার আয়োজন করা হয়েছে।

Ad

২২ নভেম্বর শনিবার সকাল ১০ ঘটিকায় কালেক্টরেট গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আহবায়ক কমিটির ভাইস-চেয়ারম্যান ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আব্দুল ওয়াহেদ।

Ad
Ad

উক্ত বিশেষ সাধারণ সভার বক্তব্য দেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের নবনির্বাচিত চেয়ারম্যান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন মাসুদ। বাংলাদেশ রেড ক্রিসেন্ট চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের কার্যনির্বাহী কমিটির ২০২৫-২০২৭  দ্বি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিতদের নাম প্রকাশ করে আহবায়ক কমিটির নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

কার্যনির্বাহী কমিটির প্রতিটি পদে একাধিক প্রার্থী না থাকায় উক্ত প্রার্থীদের আগামী দুই বছর মেয়াদের জন্য চুড়ান্ত ইউনিট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট চাঁপাইনবাবগঞ্জ ইউনিটে ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন এ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, সেক্রেটারি পদে নির্বাচিত হলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম, উক্ত নবনির্বাচিত ৫ জন নির্বাহী সদস্য পদে নির্বাচিত হলেন, মফিজ উদ্দিন, রোজিনা সুলতানা, আব্দুল রাজ্জাক, তোহুরুল ইসলাম সোহেল ও মানিক রায়হান।

এছাড়াও আরও  উপস্থিত ছিলেন, আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট মহাম্মদ ইসাহাক, ডা. ময়েজ উদ্দিন, সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা মন্টু প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us