• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:২৫:৫১ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

২২ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:২৯:১৮

শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলায় শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

২২ নভেম্বর শনিবার সকাল ১০টা থেকে শ্রীপুর উপজেলার ৫টি কেন্দ্রে মোট ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রায় দুই হাজার শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

Ad
Ad

কেন্দ্র গুলো হল, আব্দুল আউয়াল ডিগ্রিকলেজ, বর্মী ডিগ্রিকলেজ, কেওয়া তমির উদ্দিন আলিম মাদ্রাসা, আবুল হোসেন প্রধান প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুল, বৈরাগীর চলা উচ্চ বিদ্যালয় কেন্দ্র।

Ad

বৃত্তি পরীক্ষার প্রথম দিনে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

এ সময় উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল হোসেন প্রধান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন পৌর শাখার সভাপতি ছাপিলা পাড়া শামীম মাস্টার মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা শামীম আহমেদ, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ মিলন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় গ্রেফতার ৪
সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় গ্রেফতার ৪
২০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:৩৮






শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন
শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন
২০ মার্চ ২০২৬ বিকাল ০৫:৫২:০৫



ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৬:৪৮


Follow Us