• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৯:৪৬ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে গভীর রাতে ঘোড়া জবাইকালে কসাই আটক

২১ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:৪৭:০৪

শ্রীপুরে গভীর রাতে ঘোড়া জবাইকালে কসাই আটক

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে দুটি ঘোড়া জবাই করার সময় স্থানীয় জনতার হাতে এক কসাই আটক হয়েছেন। অন্যান্য সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

Ad

২০ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের উত্তর বেলতলি গ্রামের খন্দকার বাড়ী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

রাতের অন্ধকারে একটি বাউন্ডারির ভেতরে ৪-৫ জনের একটি দল দুটি ঘোড়া জবাই করছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তাদের জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করলে তারা দৌড়ে পালিয়ে যায়।

তবে স্থানীয়রা রুবেল মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হন। তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মাটিকাটা গ্রামের রাকিব আলীর ছেলে এবং নিজেকে কসাই বলে দাবি করেছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, ঘটনার খবর পেয়েই পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

গোপনে ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টার সময় জনতার হাতে এক কসাই ধরা পড়েছেন এবং পুলিশ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us