• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৩৬:৪৮ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

গোপালগঞ্জে থানায় ও উপজেলা পরিষদে ককটেল বিস্ফোরণ, ৩ পুলিশ আহত

১৮ নভেম্বর ২০২৫ সকাল ১০:০৮:১০

গোপালগঞ্জে থানায় ও উপজেলা পরিষদে ককটেল বিস্ফোরণ, ৩ পুলিশ আহত

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া থানার ভেতরে ককটেল বিস্ফোরেণ ঘটিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পাশাপাশি একই সময় উপজেলা পরিষদেও ককটেল নিক্ষেপ করা হয়।

Ad

১৭ নভেম্বর সোমবার রাত সাড়ে ১০টার দিকে কোটালীপাড়া থানায় একটি ও উপজেলা পরিষদ লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে সন্ত্রাসীরা।

Ad
Ad

আহত তিন পুলিশ সদস্য হলেন- নারী কনস্টেবল (কনস্টেবল নাম্বার ৮৪৫) আইরিন নাহার (৩১), কনস্টেবল (কনস্টেবল নাম্বার ৭৯১) আরিফ হোসেন (৩৩) ও কনস্টেবল (কনস্টেবল নাম্বার ৭৬৬) নজরুল ইসলাম (৫২)।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে কয়েকজন সন্ত্রাসী থানার ভেতর একটি ও উপজেলা পরিষদে দুটি ককটেল বিস্ফোরণ ঘটনায়। উপজেলা পরিষদে কেউ আহত না হলেও থানার তিন পুলিশ সদস্য আহত হন। পরে অন্য পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তদন্ত শুরু হয়েছে।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস বলেন, “আহতরা জানিয়েছেন থানায় ডিউটিরত অবস্থায় ককটেল বিস্ফোরণে তারা আহত হন। তাদের শরীরে স্প্রিন্টারের আঘাত ছিল। তবে, সেগুলো মারাত্মক নয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৭:১২



ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪২:০০


এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৪:৫৬

মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০১:৪৩


র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২০:৫৪


Follow Us