• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ১০:৫২:৪২ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

পাবনায় বেশি দামে সার বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা

১৮ নভেম্বর ২০২৫ সকাল ০৯:৩০:৩৯

পাবনায় বেশি দামে সার বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা

পাবনা প্রতিনিধি: বেশি দামে সার বিক্রি করার অপরাধে পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর বাজারে ও নিমাইচড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ২২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।

Ad

১৭ নভেম্বর সোমবার দুপুর ২টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মুসা নাসের চৌধুরী।

Ad
Ad

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ, নিমাইচড়া ইউনিয়নের প্রশাসক ও পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যাবস্থাপক খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর লক্ষি নারায়ন এন্টারপ্রাইজের মালিক শিবেন্দ্রনাথ দত্তকে বেশি দামে সার বিক্রি করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অপরাধে নিমাইচড়া বাজার এলাকায় অবস্থিত আজম এন্টারপ্রাইজের মালিক আজম আলীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী জানান, বেশি দামে সার বিক্রি করার অপরাধে দুই ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সরকার নির্ধারিত দাম ছাড়া কোন ব্যবসায়ীকে বেশি দামে সার বিক্রি করতে দেওয়া হবে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২



রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার
রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৯:২৬





আজ পবিত্র শবেবরাত
আজ পবিত্র শবেবরাত
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৮:১৫


Follow Us