• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ রাত ১১:৩৮:০৫ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় চুলার আগুনে পুড়ল বসতঘর

১৬ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৮:৫০

রাঙ্গুনিয়ায় চুলার আগুনে পুড়ল বসতঘর

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের গোচরা শান্তিরহাট এলাকায় রান্নাঘরের চুলার আগুন থেকে লাগা অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে গেছে।

১৬ নভেম্বর রোববার দুপুরের এ ঘটনা ঘটে।

Ad
Ad

স্থানীয়রা জানান, রুমি আক্তার ও তাঁর স্বামী রহিমের আধাপাকা বাড়ির কাঁচা বেড়ার রান্নাঘরে জ্বালানো লাকড়ির আগুন অসতর্কতার কারণে ছড়িয়ে পড়ে। আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

Ad

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের লিডার জাহেদুর রহমান বলেন, অগ্নিকাণ্ডে আনুমানিক দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। রান্নার চুলার আগুন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত
রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত
২০ মার্চ ২০২৬ রাত ০৯:১১:৫১









Follow Us