• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৪:৫৫ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৬ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:৪০:১৪

বকশীগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে রিকশা চালকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

Ad

১৬ নভেম্বর রোববার দুপুর ১২টায় উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী রিকশা চালক মিজানুর রহমান ও তার পরিবার।

Ad
Ad

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রিকশা চালক মিজানুর রহমান বলেন, আমি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করি। আমি বাড়ি করার জন্য পৌর এলাকার নামাপাড়া গ্রামে ৪ শতাংশ জমি ক্রয় করি এবং সেই জমিতে একটি টিনের ছাপড়া ঘর নির্মাণ করে বসবাস করে আসছি। কিন্তু পার্শ্ববর্তী ধুমালী পাড়া গ্রামের গোলাপ মিয়ার ছেলে দুদু মিয়া, সোনা মিয়া, চিনি মিয়া সেই জমি থেকে উচ্ছেদ করতে আমিসহ আমার নিরীহ ভাইদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলাসহ দুটি মামলা দায়ের করেন। 

তিনি আরও বলেন, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ছাড়াও আমার বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন সোনা মিয়া, দুদু মিয়া গং। আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি। তাই মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও জীবনের নিরাপত্তা পেতে বিজ্ঞ আদালত ও সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এসময় মিজানুর রহমান ছাড়াও তার স্ত্রী কল্পনা বেগমসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us