• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৪:২৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

১৬ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৪৫:০২

গাজীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা বাজারে গ্রামীণ ব্যাংকের মাওনা-শ্রীপুর শাখায় দুটি পেট্টোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

Ad

১৫ নভেম্বর শনিবার রাত সোয়া দুইটার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানের সাইনবোর্ডটি পুড়ে গেলেও অন্য কোনো ক্ষয়-ক্ষতি হয়নি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির এরিয়া ম্যানেজার মো. আব্দুর রাজ্জাক।

Ad
Ad

তিনি জানান, প্রতিদিনের কাজ সেরে ব্যাংকের ভেতরেই ঘুমিয়ে যান গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপকসহ চার কর্মকর্তা। রাত সোয়া দুইটার দিকে বিকট শব্দ পেয়ে ঘুম ভেঙে যায়। পরে বাইরে গিয়ে মূল ফটকে আগুন দেখতে পান।

তিনি আরও জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রতিষ্ঠানের সাইনবোর্ডটি ক্ষতিগ্রস্ত হলেও অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘পুলিশের টহল জোরদার থাকায় হামলাকারীরা বড় ধরনের কোনো নাশকতা ঘটাতে পারেনি। ঘটনাস্থল থেকে বোতল উদ্ধার করা হয়েছে এবং কারা এই হামলা চালিয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯



Follow Us