• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ১১:৫১:১৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৫ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০২:৫৯

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর বাজার এলাকায় ট্রাকচাপায় মো. শিরু মিয়া (৭০) নামে সাবেক এক ওয়ার্ড মেম্বার নিহত হয়েছেন।

Ad

১৫ নভেম্বর শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত শিরু মিয়া বুধল ইউনিয়নের বুধল গ্রামের নন্দনপুর সাবরবাড়ির বাসিন্দা সরুজ মিয়ার ছেলে। তিনি ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেম্বার ছিলেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, সকালে বিশ্বরোডগামী একটি ট্রাক রাস্তা পার হওয়ার সময় শিরু মিয়াকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ওসি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us