• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ০১:১৫:৫২ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

জমি নিয়ে বিরোধ

পাবনায় ভাতিজার হাতে ফুফু খুন

১৫ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:৩৬:৫৮

পাবনায় ভাতিজার হাতে ফুফু খুন

পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে ফুফু খুনের ঘটনা ঘটেছে।

১৪ নভেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আটঘরিয়া পৌরসভার ৬১ রামচন্দ্রপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

Ad
Ad

নিহত মনোয়ারা খাতুন (৭০) একই এলাকার মৃত আয়নদ্দীন প্রাং-এর স্ত্রী। দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে ফুফু ও ভাতিজার পরিবারের মধ্যে বিরোধ চলছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

Ad

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের চেষ্টা করছিলেন মনোয়ারা খাতুনের ছেলে আব্দুল মোমিন। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই পরিবারের মধ্যে। সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওঠে আপন ভাই আক্তার হোসেনের ছেলে ভাতিজা আজিম উদ্দিন (২৭)। পর মুহূর্তেই সে ধারালো অস্ত্র দিয়ে মনোয়ারা খাতুনকে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে আটঘরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান জানান, ‘মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনার বিষয়ে হত্যা মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১





Follow Us